কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের বিরাট সাফল্য, কুর্দিস্থানের যোদ্ধাদের নতুন অধ্যায়ের সূচনা

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কুর্দি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কুর্দি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

কুর্দিস্তানে বিরাট সাফল্য পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিপেস তাইয়েপ এরদোয়ান। দেশটির বিরুদ্ধে ৪০ বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালানো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গোষ্ঠীটির এ সংগ্রামে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরাকের কুর্দিস্তানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ২০ থেকে ৩০ জন পিকেকে যোদ্ধার অস্ত্র ধ্বংস করার কথা রয়েছে। এই প্রতীকী প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হচ্ছে। গ্রীষ্মকালজুড়ে এটি চলবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত গোটা অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে।

পিকেকের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালান এক ভিডিও বার্তায় এই উদ্যোগকে ‘সশস্ত্র যুদ্ধ থেকে গণতান্ত্রিক রাজনীতি ও আইনের পথে রূপান্তর’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন।

এর আগে গত মে মাসে চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করে (পিকেকে)। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি। তুর্কি-কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে।

সংগঠনটি আরও জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকে তাদের ‘ঐতিহাসিক মিশন’ শেষ করেছে।

পিকেকের এই সিদ্ধান্ত তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ৪০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান টানল। এই সংঘর্ষে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান। তিনি ১৯৯৯ সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এর ধারাবাহিকতায় এই বিলুপ্তির ঘোষণা আসে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X