কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:৪১ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে একাকী নামাজ পড়লে ইকামত লাগবে কি না, যা আছে হাদিসে

ঘরে একাকী নামাজ পড়লে ইকামত লাগবে কি না, যা আছে হাদিসে
ছবি : সংগৃহীত

আল্লাহ তায়ালা জামাতে নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বর্ণিত হয়েছে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো (সূরা : বাকারা : ৪৩)।

অর্থাৎ জামাতে নামাজ আদায়কারীদের সাথে নামাজ আদায় করো। পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজই জামাতে আদায় করা সুন্নতে মুয়াক্কাদা, যা ওয়াজিবের সাথে তুলনীয় (অর্থাৎ এটি ওয়াজিবের কাছাকাছি) (মুসলিম, হাদিস : ১০৯৩)।

নামাজের জন্য আজান-ইকামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুটিই ইসলামি শরিয়তের বিধান। পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায়ের জন্য পুরুষদের ওপর আজান ও ইকামত দেয়া ফরজে কিফায়া।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন নামাজের সময় হয়, তখন তোমাদের একজন যেন আজান দেয় এবং তোমাদের মধ্যে বয়স্ক ব্যক্তি যেন তোমাদের ইমামতি করেন।

এ থেকে প্রমাণিত হয়, আজান ফরজে কিফায়া। ইবনে তাইমিয়া (রহ.) বলেন, মুতাওতির হাদিসে রয়েছে রাসুলুল্লাহ (সা.)-এর যুগে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হত। এটা উম্মতের ইজমা এবং তাদের আমলের পরম্পরা দ্বারা প্রমাণিত। (শারহুল উমদা, খণ্ড: ২, পৃষ্ঠা: ৯৬; ফাতওয়া ইবনে তাইমিয়া, খণ্ড: ২২, পৃষ্ঠা: ৬৪)

নির্দিষ্ট শব্দের মাধ্যমে নামাজ শুরু হওয়ার ঘোষণা দেওয়া হলো ইকামত। অতএব আজান হচ্ছে নামাজের সময়ের ঘোষণা দেওয়া। আর ইকামত হচ্ছে নামাজ শুরুর ঘোষণা দেওয়া। ইকামতকে দ্বিতীয় আজান বা দ্বিতীয় আহ্বানও বলা হয়। (শারহুল উমদা, খণ্ড: ২, পৃষ্ঠা: ৯৫)

ঘরে একাকী ফরজ নামাজ আদায় করলে ইকামত দেওয়া উত্তম। না দিলে অসুবিধে নেই। এতে নামাজের কোনো ক্ষতি হবে না। তাবেয়ি আতা (রহ.) বলেন, ‘যদি ঘরে নামাজ আদায়কারী ইকামত দিয়ে নেয়, তবে তা উত্তম। আর যদি ইকামত না দেন, তাও ঠিক আছে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ২৩০১)

ঘরে একাকী ফরজ নামাজ আদায় করলে আজান দিতে হবে না বরং এলাকার মসজিদের আজানই যথেষ্ট। তাবেয়ি ইকরিমা (রহ.) বলেন, ‘ঘরে নামাজ আদায় করলে মহল্লার মুয়াজ্জিনের আজানই যথেষ্ট।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা : ২৩০৫; তাবয়িনুল হাকায়েক, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৫১; রদ্দুল মুহতার, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৯৫)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X