ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে শুরু হলো ইসলামী বইমেলা-২০২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আজ থেকে শুরু হলো ইসলামি বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন তিনি।

মেলা কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম জানান, এ বছরের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে প্রায় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। স্বচ্ছ ও নিয়মমাফিক প্রক্রিয়ায় মোট ১৪০টি স্টল (সিঙ্গেল ও ডাবল) বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো মেলার পরিসর বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

এবারের মেলায় পাঠক-দর্শনার্থীদের জন্য থাকছে শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। এ ছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ডক্টর উমর ফাহমী। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষ দিকে সীমিত পরিসরে ইসলামি বইমেলার যাত্রা শুরু হলেও এখন তা দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X