রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা প্রত্যাহার ছাত্রদল নেতার

রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমিদুল হাসান মিঠু। ছবি : সংগৃহীত
রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমিদুল হাসান মিঠু। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন থেকে ভিপি পদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমিদুল হাসান মিঠু।

শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন মিঠু। এর আগে গত ৭ সেপ্টেম্বর ছাত্রদলের প্যানেলে তাকে না রাখায় স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ছাত্রদলের এ নেতা।

এ সময় মাহমিদুল হাসান মিঠু গণমাধ্যমকে বলেন, আমি মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। যেহেতু এটি একটি জটিল নির্বাচনী প্রক্রিয়া, তাই যাচাই-বাছাইয়ের ধাপ ছিল এবং আমার বাদ পড়ারও শঙ্কা ছিল। ছাত্রদল একটি বড় সংগঠন— এখানে ব্যক্তিত্বের প্রতিযোগিতা রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের বাছাই করা হয়েছে। সব নির্বাচনী নিয়ম মেনে সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং সংগঠনের ফলাফলকে গতিশীল করার জন্য আমি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করলাম।

তিনি আরও বলেন, সংগঠন আমাকে বিবেচনা করেছে। যে ১৭টি হল সংসদ, একটি মূল সংসদ এবং সিনেট প্রতিনিধি নিয়ে বিশাল এ নির্বাচন। সেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে কিছু কাজ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সংগঠনের কাছে দায়বদ্ধ। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া পূরণে আমি কাজ করেছি, ভবিষ্যতেও করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১০

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১১

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১২

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৫

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৬

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৭

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৮

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৯

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

২০
X