স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেছে বাংলাদেশ, প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ে বড় প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা । আসরে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরু করা বাংলাদেশকে আজ শুরু করতে হবে ব্যাটিং দিয়ে। শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

আবুধাবিতে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

বাংলাদেশ দল আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনেছে। ফর্মে থাকা পেসার শরিফুল ইসলামকে একাদশে নেওয়া হয়েছে, আর বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

টসে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, '

উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। প্রথমে ব্যাট করতে আপত্তি নেই। আগের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি, তবে কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। জিততে হলে সব বিভাগেই ভালো করতে হবে।'

প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। এবার শক্তিশালী শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরের পথে বড় পদক্ষেপ নিতে পারবে টাইগাররা। তবে হারলে কঠিন হয়ে যাবে তাদের সমীকরণ।

লঙ্কানরা নিজেদের এবারের এশিয়া কাপ অভিযান শুরু করছে এই ম্যাচ দিয়েই। তাই শুরুটা জয় দিয়েই করতে চাইবে তারা। তবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে ধারাবাহিক টি-টোয়েন্টি পারফরম্যান্স দেখাচ্ছে, সেটিই বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-সবুজ শিবিরে। উল্লেখযোগ্যভাবে, শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজই তারা জিতেছে, যার মধ্যে একটি শ্রীলঙ্কার মাটিতেই।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান তুশারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X