রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাখাইনের স্কুলে বিমান হামলা, বহু শিক্ষার্থী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের স্কুলে বিমান হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে। জাতিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী এ দাবি করেছে। নিহতদের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। খবর ডয়চে ভেলের।

আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে দুটি বেসরকারি স্কুলে মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজ ব্যহত এবং গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত থাকায় প্রকৃত সংখ্যা অজানা।

২০২১ সালে গণতন্ত্রের প্রতীক অং সান সু চির নেতৃত্বে বেসামরিক সরকারকে সামরিক বাহিনী উৎখাত করে। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। অন্যান্য অঞ্চলের চেয়ে রাখাইনের সংঘাত সবচেয়ে নৃশংস।

জান্তার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্বদানকারী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ২০২৩ সালের নভেম্বরে রাখাইনে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে তারা। গোষ্ঠীটি এখন পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সেনা সদর দপ্তর এবং রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ নিয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে এএ জানিয়েছে, সামরিক বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন কিয়াউকতাও শহরের থায়েট থাপিন গ্রামে দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে আক্রমণ করেছে। যার ফলে ১৫ থেকে ২১ বছর বয়সী ১৯ শিক্ষার্থী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে।

কিয়াউকতাও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

রাজ্যের স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছে। সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীরা যখন ঘুমাচ্ছিল তখন একটি জান্তা যুদ্ধবিমান স্কুলে দুটি ৫০০ পাউন্ড (২২৭ কেজি) ওজনের বোমা ফেলেছে। স্কুল দুটি হলো- পিনিয়ার পান খিন এবং আ মাইন থিট বেসরকারি উচ্চ বিদ্যালয়।

ডয়চে ভেলে বলেছে, এই অঞ্চলে সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকারের কারণে স্বাধীনভাবে এই প্রতিবেদনগুলো নিশ্চিত করা যাচ্ছে না। এখনও সেনাবাহিনী ওই এলাকায় কোনো আক্রমণের তথ্য জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X