ইসলাম ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নবীজির প্রিয় কবি কে ছিলেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাব্য-কবিতায় আরব তখন মত্ত ছিল। কাব্যচর্চা অত্যন্ত সম্মানিত দক্ষতা হিসেবে দেখা হতো সেসময়। কবিতার মাধ্যমে আরবরা কর্তৃত্বকে চ্যালেঞ্জ করত। সংঘাতময় পরিস্থিতিতেও কবিতার ভূমিকা ছিল অপরিসীম। উপজাতিরা সংঘর্ষে লিপ্ত হলে কবিরা তাদের উপজাতির সম্মান রক্ষা করতেন কবিতায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (إِنَّ مِنَ الْبَيَانِ لِسِحْرًا) নিশ্চয় সুন্দর ও সাবলীল প্রকাশ ভঙ্গিতে জাদু রয়েছে। এই জাদুকে অনেকে বলেছেন, (السِّحْرُ الحَلَالُ) বা হালাল জাদু।

তাই কবি-সাহিত্যিকরা তাদের এই মোহনীয় শক্তি আর হালাল জাদু দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। কবি ও কবিতা কালের এক মহান সাক্ষী। আমাদের প্রিয় নবী কবিতা শুনতে ভালোবাসতেন। কবি ও কবিতার প্রতি তার একটি স্বভাবসুলভ আগ্রহ ও কৌতূহল ছিল। সাহাবিদের কবিতা চর্চা করতে বলতেন তিনি। নবীজির প্রিয় কবি ছিলেন হাসসান ইবনে সাবিত। একজন আরবি কবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন। ভালোবেসে সভাকবির আসনে বসিয়েছেন।

‘আস সুবুহু বাদাম্মিন তল আতিহি’র মতো অমর নাত ও অসংখ্য কবিতার জনক কবি হাসসান ইবনে সাবিত (রা.)। তিনি ৫৬৩ খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন। বনু খাজরাজ গোত্রের উত্তরসূরি এই মহান সাধক ছিলেন একজন শব্দযোদ্ধা। তিনি নবীজির সঙ্গে বেশকিছু জিহাদে অংশগ্রহণ করেছেন। হাসসান ইবনে সাবিতের কবিতা তলোয়ারের চেয়ে কম নয়। কাফিরদের কথার জবাব তিনি কবিতার মাধ্যমে দিতেন।

হাসসান ইবনে সাবিত শৈশব থেকেই কবি হিসেবে পরিচিত। কবিতাই তার রুটিরুজির মাধ্যম ছিল। মদিনায় ইসলাম প্রচারের সূচনাতেই তিনি ইসলাম কবুল করেন। তখন তার বয়স ছিল ষাট বছর। ইবনে সাদ বর্ণনা করেন, ‘তিনি ষাট বছর জাহেলিয়াতের কবি ছিলেন আর পরবর্তীকালে ষাট বছর ছিলেন ইসলামের কবি। হাসসান ইবনে সাবিত বয়স হয়ে গেলেও কিন্তু চিন্তাচেতনায়, কাব্যপ্রতিভায় ছিলেন সিংহের মতোই শক্তিশালী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি।’

হাসসান ইবনে সাবিতের কবিতার একটি অনুপম বৈশিষ্ট্য হলো, কবিতায় পবিত্র কোরআনের শব্দ ব্যবহার। নবীজি তার কবিতা মুগ্ধ হয়ে শুনতেন। মসজিদে নববিতে তার জন্যে আলাদা একটা মিম্বারও তৈরি করা হয়েছিল। কবি সেই মিম্বারে দাঁড়িয়ে মুনাফিক, কাফিরদের নিন্দাসূচক কাব্যের জবাব দিতেন। কখনো কখনো স্বয়ং নবীজি বলতেন, ‘হে হাসসান আমার পক্ষ থেকে উত্তর দাও।’

উৎস : নবীজির প্রিয় ১০০

তথ্যসূত্র

বোখারি : ৩২১৩,৫৭৬৭, মুসলিম : ৮৬৯, আবু দাউদ : ৫০১১, তিরমিজি : ২৮৫৩

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X