রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

যে ৫ বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউই জানে না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানুষ জন্ম থেকেই জানার পিপাসায় ছুটে চলে। ছোটবেলা থেকে শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব? স্কুল-কলেজের পড়াশোনা, বই-পত্রিকা, বিজ্ঞান-প্রযুক্তি কিংবা প্রকৃতি— সবকিছু থেকেই মানুষ চেষ্টা করে জ্ঞান আহরণ করতে। কবির ভাষায়, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র’— জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক অবিরাম শিক্ষার যাত্রা।

তবুও কত জ্ঞানই অজানা থেকে যায় মানুষের কাছে। মহাবিশ্বের রহস্য, ভবিষ্যতের অজানা খবর, জীবনের অন্তিম মুহূর্ত—এসব মানুষের সাধ্যের বাইরে। কোরআন-হাদিসে বারবার বলা হয়েছে, এমন কিছু জ্ঞান আছে যা কেবল আল্লাহর কাছেই সীমাবদ্ধ। মানুষের সাধ্য যতদূরই প্রসারিত হোক না কেন, এই জ্ঞানের চাবি তিনি ছাড়া আর কারও হাতে নেই।

পবিত্র কোরআনের সুরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে এবং বিভিন্ন সহিহ হাদিসে উল্লেখ আছে, পাঁচটি বিষয় আছে যা মানুষ কখনো জানতে পারে না। এই পাঁচটি অদৃশ্য বা ‘গায়েব’-এর জ্ঞান কেবল আল্লাহই জানেন।

বর্ণিত হয়েছে,‘নিশ্চয়ই আল্লাহর কাছেই আছে কেয়ামত (সংঘটিত হওয়ার) জ্ঞান, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে যা আছে। কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোথায়,কীভাবে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।’ (সুরা লুকমান : ৩৪)

হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘গায়েবের চাবি হলো পাঁচটি; যা আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না। সেগুলো হলো—

১. কেউ জানে না কেয়ামত কখন হবে

কেয়ামতের কাছাকাছি কিছু নিদর্শন নবীজি (সা.) বলেছেন; কিন্তু কেয়ামত প্রতিষ্ঠিত হওয়ার সঠিক সময় নিশ্চিতরূপে একমাত্র আল্লাহই জানেন, তা কোনো ফেরেশতা জানেন না এবং কোনো প্রেরিত নবীও জানেন না।

২. কেউ জানে না সে কোথায় ও কোন অবস্থায় মারা যাবে।

কার মৃত্যু কীভাবে হবে, কোন অবস্থায় হবে, ঘরে না বাইরে, স্বদেশে না বিদেশে—এ সব কেউ জানে না। যিনি জানেন তিনি হলেন আল্লাহ তায়ালা। (আহসানুল বয়ান)

৩. কেউ জানে না আগামীকাল কী হবে, কী অর্জন করবে।

দ্বীনি বিষয় হোক বা দুনিয়ার বিষয় হোক, কেউ আগামীকালের বিষয়ে জ্ঞান রাখে না। আগামীকাল পর্যন্ত তার জীবন থাকবে কি না, যদি থাকে তাহলে সে তাতে কী করতে পারবে, কী অর্জন করবে- তা আল্লাহ ছাড়া কেউই সঠিক জানে না।

৪. কেউ জানে না মায়ের গর্ভে কী আছে।

বাচ্চার একটা আকৃতি মায়ের পেটে আসার আগে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কেবল মহান আল্লাহ তায়ালাই জানেন। যদিও আকৃতি আসার পর বিভিন্ন যন্ত্রের সাহায্যে অসম্পূর্ণ ধারণা পাওয়া যায়; তবে এই বাচ্চা সৎ না অসৎ, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, পূর্ণ না অপূর্ণ, সুশ্রী না কুশ্রী হবে ইত্যাদি বিষয়ক জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউই জানে না।

৫. কেউ জানে না কখন বৃষ্টি হবে।

মেঘের চিহ্ন বা লক্ষণ ও অনুকূল আবহাওয়া দেখে আন্দাজ করা হয় যে, ওই এলাকায় বৃষ্টি হতে পারে। কিন্তু এ কথা সবার জানা যে, এই আন্দাজ কখনো সঠিক হয় আবার কখনো বেঠিক। এমনকি আবহাওয়া দপ্তরের প্রচারিত খবরও সব সময় সঠিক হয় না। যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, বৃষ্টি কোথায় কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। (বোখারি : ১০৩৯, ৭৩৭৯)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X