স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম

বদলে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম। ‍ছবি : সংগৃহীত
বদলে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম। ‍ছবি : সংগৃহীত

এক যুগ পর পরিবর্তন করা হয়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগের নাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা শেষে লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।

বাফুফে পেশাদার লিগ শুরু করে ২০০৭ সালে। তখন এই লিগের নামকরণ করা হয় বি লিগ। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর তিনি এটিকে পরিবর্তন করে নাম রাখেন বাংলাদেশ লিগ।

তিন বছর পর আবার নাম পরিবর্তন করে ২০১১ সালে এর নাম রাখা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এক যুগের বেশি সময় ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। তবে নতুন মৌসুম থেকে শুরু হতে যাওয়া লিগের নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এর আগে পেশাদার লিগ কমিটি নামকরণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল।

বিপিএল লিখে গুগলে সার্চ দিলে ক্রিকেটের বিপিএল বেশি পাওয়া যায় ও দুটো প্রায় একই নাম হওয়ায় সাধারণ ক্রীড়াপ্রেমীরাও দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এটা ছাড়াও ঘরোয়া ফুটবলের লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন সুত্র। নামকরণ পরিবর্তন হওয়ায় লিগের লোগোতেও পরিবর্তন আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X