সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নাসা গ্রুপে শ্রমিক অস্থিরতা সৃষ্টিকারী নেপথ্যের মূলহোতা গ্রেপ্তার

গ্রেপ্তার টিপু সুলতান। ছবি : কালবেলা
গ্রেপ্তার টিপু সুলতান। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের আন্দোলনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যের মূলহোতা টিপু সুলতানকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার পূর্ব মাদলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকার নাসু মিয়ার বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিল।

ডিবি পুলিশের ভাষ্য, সম্প্রতি নাসা গ্রুপের বিভিন্ন ইউনিটে বেতন-ভাতা ও অন্যান্য দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলনে নামলে টিপু সুলতান তাদের উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করে। এতে কারখানার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি কর্মপরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘শ্রমিক আন্দোলনের আড়ালে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছিল। তদন্তে বেরিয়ে এসেছে—এর নেপথ্যে মূল ভূমিকা রেখেছে টিপু সুলতান। শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা ছড়ানোই ছিল তার উদ্দেশ্য। আমাদের গোয়েন্দা নজরদারিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।’

এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X