স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে রাতের অপেক্ষা। দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগেই কলম্বোর সবুজ গ্যালারিতে বাজল লাল-সবুজের জয়ের সুর। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কিশোর দল।

ম্যাচের শুরুতেই ঝড় তোলে লাল-সবুজের তরুণরা। প্রথম চার মিনিটেই দুই গোল করে কার্যত নির্ধারণ করে দেয় খেলার ভাগ্য। তৃতীয় মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের ভুলে গোল পায় বাংলাদেশ। সতীর্থকে বল দিতে গিয়ে বিপদ ডেকে আনেন গোলরক্ষক, তার গ্রিপ ফসকে যাওয়া বল কেড়ে নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ঠান্ডা মাথায় জালে পাঠান।

এর এক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত একক কৌশলে পাকিস্তানের ডিফেন্ডারদের কাটিয়ে কোনাকুনি জোরালো শটে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। মুহূর্তেই ২-০-তে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর অবশ্য আর গোলের দেখা পায়নি দুদলই। পাকিস্তান চেষ্টা করেছে ব্যবধান কমাতে, বাংলাদেশও চেয়েছে লিড বাড়াতে। তবে গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পায়নি কোনো দল।

গ্রুপ পর্বে পাকিস্তান ছিল শক্তিশালী প্রতিপক্ষ। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। তবে আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। গ্রুপের শেষ ম্যাচে ভারতকে কঠিন লড়াই দিলেও সেমিতে এসে গোলশূন্য বিদায় নিতে হলো তাদের।

এদিকে আজ রাতেই একই ভেন্যুতে নেপাল ও ভারতের মধ্যে হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে ২৭ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ কিশোররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X