তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুদিন ধরে তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ পর্যটকরা

তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা। ছবি : কালবেলা
তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা। ছবি : কালবেলা

টানা দুদিন ধরে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয় দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বিশেষ করে সীমান্তঘেঁষা তেঁতুলিয়া এখন প্রকৃতিপ্রেমীদের কাছে এক নতুন এক ‘স্বর্গ’।

প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে এখানে কাশফুল ফোটে। আর হঠাৎ করেই পরিষ্কার আকাশে দেখা দেয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। একসঙ্গে এ দুটি সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন দেশি-বিদেশি পর্যটক।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আংশিক দেখা মিললেও শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল হঠাৎ করেই পরিষ্কার নীল আকাশে ধরা দেয় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি।

মুহূর্তেই মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রকৃতির এ রূপ বদলের সাক্ষী তেঁতুলিয়া যেন ভোরের দিকে হঠাৎ করেই পরিষ্কার আকাশে দেখা মেলে হিমালয়ের বিশাল শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এ দৃশ্য সাধারণত অক্টোবর-নভেম্বরে স্পষ্ট দেখা গেলেও, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর সকালেও তেঁতুলিয়ার ডাকবাংলো, দেবনগড়, ভজনপুর এবং তিরনই থেকে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা।

বগুড়া থেকে আসা এক ভ্রমণপিপাসু সজল শেখ জানান, এখানে এসে আমি অভিভূত। গত কয়েক বছর ধরে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে আসি। এবার আমি আমার ছোট মেয়ে ও ছোট ভাই নিয়ে এসেছি। আবারও নিজের চোখে দেখলাম। আর চারদিকে কাশফুল-এটা যেন রূপকথার কোনো জায়গা।

ঢাকা থেকে আসা আবু নাইম পর্যটক বলেন, সকালবেলা হঠাৎ করেই আকাশ পরিষ্কার হয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা দিল। আমরা সঙ্গে সঙ্গেই ছবি তুলি। এটি জীবনের অন্যতম সেরা মুহূর্ত।

দিনাজপুর থেকে বেড়াতে আসা রওনক জাহান বলেন, ডাকবাংলো পিকনিক কর্নারে হঠাৎ করেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা। দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর ছিল যে মোবাইলে কয়েকটি ছবি তুলে রাখতেই হলো।

পর্যটকদের মতে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। ভোরবেলা কিংবা সকালে, আকাশ পরিষ্কার থাকলেই দেখা মেলে বরফে ঢাকা সেই রাজশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের উপপরিদর্শক (এসআই) মো. রাব্বুল ইসলাম জানান, গত দুইদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার পর্যটক সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তা প্রদান করে যাচ্ছি। যেকোনো সমস্যায় পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা পাবেন। তারা যেন নির্বিঘ্নে তাদের ভ্রমণ উপভোগ করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর-নভেম্বর মাসে, আবহাওয়া অনুকূলে থাকলে তেঁতুলিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপ। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এ যেন এক অমূল্য উপহার। ভাগ্য সহায় হলে তেঁতুলিয়ার আকাশে দেখা মিলবে হিমালয়ের বরফঢাকা সেই শৃঙ্গ-কাঞ্চনজঙ্ঘা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X