ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

আকিকা দেওয়ার দায়িত্ব কার, নিজের আকিকা নিজে দেওয়া যাবে কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সন্তান জন্মগ্রহণের শুকরিয়া হিসেবে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু জবাই করাকে আকিকা বলা হয়। আকিকা মহানবীর (সা.) সুন্নত। মহানবী (সা.) বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে।

আকিকার কথা সামনে আসতেই অনেকে জানতে চান, আকিকা করা মূলত কার দায়িত্ব? বাবার বর্তমানে দাদা, নানা বা অন্য কেউ যদি আকীকা করে তাহলে কি আকীকা আদায় হবে? আবার কেউ কেউ প্রশ্ন করেন, ছোটবেলায় কারো যদি আকীকা না হয়ে থাকে তাহলে বড় হয়ে সে কি নিজের আকিকা নিজে করতে পারবে?

চলুন, শরিয়তের আলোকে বিষয়গুলো জেনে নিই—

জনপ্রিয় ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, সন্তানের আকিকার দায়িত্ব বাবার। বাবার সামর্থ্য না থাকলে যদি মা সামর্থ্যবান হন তবে মা সন্তানের আকিকা করবেন। অবশ্য বাবা-মা সামর্থ্যবান হোন বা না হোন উভয় অবস্থায় তাদের সম্মতিতে দাদা, নানা বা যে কেউ আকিকা করলে আকিকা সহিহ হয়ে যাবে।

আকিকা সপ্তম দিনে করা উত্তম, তা না পারলে চৌদ্দতম দিনে বা একুশতম দিনে করবে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আকিকা যেন সপ্তম দিনে করা হয়, যদি সপ্তম দিনে করা না হয় তবে চৌদ্দতম দিনে এবং চৌদ্দতম দিনে করা না হলে একুশতম দিনে করবে। (মুসতাদরাকে হাকেম : ৭৬৬৯)

তবে, এ সময়ের ভেতর যদি আকিকা করা না হয়, তাহলে পরেও করা যাবে। এ প্রসঙ্গে আল কাউসারে বলা হয়েছে, কারো যদি ছোটবেলায় আকিকা করা না হয়ে থাকে এবং সে বড় হয়ে নিজের আকিকা নিজে করতে চায়, তাহলে সেটারও সুযোগ আছে। বিখ্যাত তাবেয়ি মুহাম্মাদ ইবনে সিরিন (রহ). বলেন, আমি যদি জানতাম, আমার আকিকা করা হয়নি তাহলে আমি নিজেই আমার আকিকা করতাম। (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ২৪৭১)

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

১০

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১১

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

১২

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

১৩

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৪

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

১৫

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

১৬

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১৭

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১৯

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X