ইসলাম ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না

হজ-ওমরাহ
জীবনে একবার হলেও আল্লাহর ঘর বায়তুল্লাহ-এ উপস্থিত হয়ে হজ আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর ফরজ | ছবি : সংগৃহীত

প্রশ্ন : ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না?

উত্তর : সৌদি সরকারের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যতদূর সম্ভব আইন অনুসারে কাজ করা বাধ্যতামূলক। কারণ, যখন আপনি কোনো দেশে ভিসা নিয়ে প্রবেশ করেন তখন আপনি সেই দেশের আইন মেনে চলার এবং আইনবিরোধী কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। সুতরাং কেউ যদি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করে, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হবে। তবে হজ আদায় হয়ে যাবে।

কিন্তু যদি কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হয় আর এই আশঙ্কা হয় যে, এখনই হজ আদায় করা না হলে ভবিষ্যতে এই ফরজ আদায় করতে পারবে না, পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা ছাড়া হজের ভিসার ব্যবস্থাও হচ্ছে না, তাহলে তার জন্য ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ আদায় করার সুযোগ রয়েছে।

কিন্তু নফল হজ হলে সৌদি সরকারের আইন ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নিয়ে ভিজিট ভিসায় তা আদায় করা জায়েজ নয়। কারণ জনকল্যাণে গৃহীত সরকারের বৈধ আইন মানা আবশ্যক। তাই নফল আমল আদায়ের জন্য সেই আবশ্যকীয় বিধান লংঘন করার কোনো সুযোগ নেই।

উত্তরদাতা

মুফতি আবদুর রহমান হোসাইনী

ফতোয়া বিভাগীয় প্রধান, জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, মিরপুর ১২, ঢাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X