কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার পূরণে সমাবেশ করবে ঐক্য পরিষদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারের পক্ষ থেকে সম্প্রতি প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বুধবার (৫ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চার প্রধান সমন্বয়ক রাণা দাশগুপ্ত।

তিনি কালবেলাকে বলেন, ২০১৮ সালের আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সাত দফা অঙ্গীকার করেছিল। যার একটিও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এজন্য আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।

দাবি আদায়ে সম্প্রতি অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার উপস্থিত হয়ে অক্টোবর মাসে সংসদের বিশেষ অধিবেশনে সংখ্যালঘু কমিশন গঠনের আইন পাস করানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অন্যান্য দাবিগুলো পূরণের আশ্বাস দেন তিনি। আমরা চাই দ্রুত সব দাবি পূরণ করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X