কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১০:১২ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি আরবের মসজিদুল হারাম (কাবা শরিফ)। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মসজিদুল হারাম (কাবা শরিফ)। ছবি : সংগৃহীত

পবিত্র নগরী মক্কা থেকে মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

এদিকে রোববার (২৫ জুন) মক্কা শহর থেকে মিনার উদ্দেশে রওনা করবেন হাজিরা। এরপর মিনায় সমবেত হবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লিরা।

সৌদি আরব সরকারের তথ্যমতে, এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন। এর মাঝে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার মুসল্লির হজ পালন করার কথা রয়েছে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে হজ পালন করতে হয়। সোমবার (২৬ জুন) ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর তারা যাবেন মিনা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসল্লিরা মিনা থেকে হেঁটে, হুইলচেয়ারে, বাসে করে আরাফাতে পৌঁছাবেন। ধবধবে সাদা ইহরাম পরিহিত মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান।

মঙ্গলবার (২৭ জুন) আরাফাতের ময়দান থেকে মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় না করেই রওনা দেবেন মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন তারা। তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

বুধবার সকালে ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরে আসবেন মিনায়। জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

হজের আনুষ্ঠানিকতা শেষে যারা আগে মদিনায় যাননি, তারা মদিনায় যাবেন। সেখানে হাজিরা সাধারণত ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন। পরে শুরু হবে হাজিদের দেশে ফেরার পালা।

এদিকে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের সব সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারের বেশি মানুষ হজ পালন করেছেন। এর আগের বছর প্রায় ৫৯ হাজার জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেন।

এবার কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে।

জীবনে একবার সব ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজ পালনের আকাঙ্ক্ষা লালন করেন। এ ছাড়া সামর্থ্যবানদের অবশ্যই জীবনে একবার হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এ অনুষ্ঠানে যোগ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X