কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

পবিত্র হজের নিয়ম অনুযায়ী শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। মঙ্গলবার (২৭ জুন) আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান এবং রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রী যাপনের পর মক্কা নগরীর মিনায় আসেন তারা।

বুধবার (২৮ জুন) ভোর থেকেই প্রতীকী শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ করা শুরু করেন হাজিরা।

সৌদি আরবের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এ বছর প্রায় সাড়ে ১৮ লাখ মুসলিম হজ পালন করেছেন। যার বেশিরভাগই বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছেন।

যার মধ্যে বিদেশি ছিলেন ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন। সৌদির হাজি ছিলেন ১ লাখ ৮৪ হাজার ১৩০ জন। হাজিদের মধ্যে পুরুষ ছিলেন ৯ লাখ ৬৯ হাজার ৬৯৪ জন। নারী ছিলেন ৮ লাখ ৭৫ হাজার ৩৫১ জন।

এ বছর আরব বিশ্ব থেকে হজ করতে গেছেন ৩ লাখ ৪৬ হাজার ২১৪ জন। এশিয়ার দেশগুলো থেকে গেছেন ১০ লাখ ৫৬ হাজার ৩১৭ জন। আফ্রিকার দেশগুলো থেকে গেছেন ২ লাখ ২১ হাজার ৮৬৩ জন। অপরদিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং অন্যান্য অঞ্চলের ৩৬ হাজার ৫২১ জন হাজি হজ করেছেন এ বছরে।

তবে চলতি বছরে করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে হজে সর্বোচ্চ সংখ্যক হাজি উপস্থিত হবে বলে ধারণা করা হয়েছিল। যা হবে ইতিহাসের সবচেয়ে বড় হজ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তাদের প্রত্যাশা ছিল এ বছর ২৫ লাখেরও বেশি মানুষ পবিত্র হজব্রত পালন করবেন। যা হবে নতুন ইতিহাস। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি।

এদিকে শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে শুরু হয় মুসলিমদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সৌদিসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

ধর্মীয় রীতি অনুযায়ী, সামর্থ্যবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) হাজিরা তাদের মাথা মুণ্ডন বা চুল কেটে ফেলবেন। এরপর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরীফে। সেখানে কাবা প্রদক্ষিণ শেষে আবারও শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন। যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X