স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৩:৩৯ পিএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সেদিন সাকিবকে কী উপদেশ দিয়েছিলেন জানালেন মেজর হাফিজ

সাকিব আল হাসান (বাঁয়ে) ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান (বাঁয়ে) ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলার মাঠ ছেড়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় নিন্দা কুড়িয়েছেন বেশ। বর্তমানে নানা কারণে দেশে আসতে পারছেন না তিনি। অবশ্য দেশের বাইরে থাকা এই ক্রিকেটারকে অবশ্য রাজনীতির এই মাঠে পা রাখার আগেই সাবধান করেছিলেন সাবেক তারকা ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। শনিবার (০৩ মে) এক অনুষ্ঠানে সাকিবকে ঘিরে এমন মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে নতুন সংগঠন ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, ‘সাকিবকে আমি উপদেশ দিয়েছিলাম- যাই করো না করো, আওয়ামী লীগে যেও না। ও তখন আমার কথা শুনলে আজ এই অবস্থায় পড়তে হতো না। এখন তো বাড়িতেই আসতে পারবে না।’

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি উল্লেখ করেন, সাকিবের জনপ্রিয়তা এমন পর্যায়ে ছিল যে, তার রাজনীতিতে না আসলেও চলত। ‘বলেছিলাম, তোমার অনেক নাম হয়েছে, এখন রাজনীতি করো না। কারণ, এই দলটি (আওয়ামী লীগ) আর বেশি দিন নেই। তাতে সে রক্ষা পেত,’ বলেন হাফিজ।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ক্রিকেটের আরেক পরিচিত মুখ তামিম ইকবালকেও উপদেশ দিতে ভুল করেননি হাফিজ। মঞ্চে বসে থাকা তামিমের দিকে তাকিয়ে বলেন, ‘তোমাকেও বলছি- এই পথ থেকে সাবধান থাকো।’

উল্লেখ্য, মূলত জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার দাবি নিয়ে আত্মপ্রকাশ করল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X