কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:৫৪ এএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা

দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি ড্রোন হামলা। ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি ড্রোন হামলা। ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় শনিবার ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-মায়াদিন জানিয়েছে, তলুসাহ শহরের উপকণ্ঠে একটি ড্রোন হামলা চালানো হয়, আরেকটি হামলা হয় ক্বাবরিখা শহরে। এ ছাড়া মারকাবার কাছে একাধিক গ্রেনেড ফেলা হয়। খবর শাফাক নিউজের।

তবে এখন পর্যন্ত এই হামলাগুলোর ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর সমান্তরালে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ১১৫ জন নিহত ও ১৬ হাজার ৯০৯ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া অন্তত ১৪ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার শর্তে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে ইসরায়েল এখন পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রেখেছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এরই মধ্যে লেবাননে ৩ হাজার বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১০

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১১

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১২

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৬

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৭

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৮

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৯

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

২০
X