কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘকে সতর্ক করে পাকিস্তানের চিঠি, কী লেখা তাতে

জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। ছবি: সংগৃহীত
জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জেরোম বোনাফোঁকে লেখা একটি চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান উত্তেজনা ঘিরে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি’ বিষয়ে সতর্ক করেছেন।

চিঠিতে ইসহাক দার অভিযোগ করেন, ভারত ‘একতরফাভাবে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক কিছু পদক্ষেপ’ নিয়েছে, যা আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী। তিনি বলেন, এই পদক্ষেপগুলো একটি পরিকল্পিত প্রচেষ্টা—যার উদ্দেশ্য হলো আঞ্চলিক উত্তেজনা বাড়ানো এবং ভারতের অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরিয়ে নেওয়া।

কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত যেভাবে পাকিস্তানকে দায়ী করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দার। তিনি বলেন, ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করছে। এটি শুধু ভিত্তিহীন নয়, বরং আঞ্চলিক শান্তির জন্য বিপজ্জনক।

সবচেয়ে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে দার তুলে ধরেছেন ভারতের একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পদক্ষেপ। এই চুক্তি বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছিল।

চিঠিতে বলা হয়, চুক্তিতে একতরফা বাতিল বা স্থগিত করার কোনো বিধান নেই। ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার মূল স্তম্ভে আঘাত।

জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, যদি পাকিস্তানের নির্ধারিত পানিপ্রবাহ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে তা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে।

চিঠিতে পাকিস্তান জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ৫১-এর আলোকে আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথাও বলেছে।

পাকিস্তান শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলের পক্ষে। তবে আগ্রাসনের মুখে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বাধ্য হব

চিঠিতে ইসহাক দার আরও বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলের পক্ষে। তবে আগ্রাসনের মুখে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বাধ্য হব। আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে নিরাপত্তা পরিষদের উচিত এ ঘটনাবলিকে গুরুত্বসহকারে বিবেচনা করা। সহনশীলতা দেখালে তা ভবিষ্যতে আরও অস্থিতিশীলতা ডেকে আনবে।

চিঠির শেষে দার দাবি করেন, অমীমাংসিত জম্মু ও কাশ্মীর সমস্যা দক্ষিণ এশিয়ার অস্থিরতার মূল উৎস। এই সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধান জরুরি, যা জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতে হতে হবে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১০

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১১

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৩

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৫

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৬

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৭

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৮

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৯

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

২০
X