কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই ওমরাহ পালনসহ ভ্রমণের সুযোগ 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের স্থায়ী বাসিন্দারা ভিসা ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের স্থায়ী বাসিন্দারা ভিসা ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। ছবি : সংগৃহীত

ভিসা ছাড়াই ওমরাহ পালনসহ ভ্রমণে ২৭ দেশের বাসিন্দাদের সুযোগ দিয়েছে সৌদি আরব। যার ফলে ওমরাহ করার জন্য তাদের আগে থেকে কোনো ভিসা নিতে হবে না।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের স্থায়ী বাসিন্দারা ভিসা ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। ভ্রমণকালে তারা পর্যটনের উদ্দেশ্যে নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন, সে বিষয়টি বিবেচনা করা হবে না।

মন্ত্রণালয় বলছে, ওমরাহ প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং পুণ্যার্থীদের সৌদির সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা সহজলভ্য করার লক্ষ্যে সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হজ পালনে যোগ্য ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের ওমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন।

জানা যায়, অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। তারা পর্যটনের উদ্দেশ্যে নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন; সে বিষয়টি বিবেচনা করা হবে না। এমন সুবিধা ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

একই সঙ্গে ট্রানজিট ভিসার মাধ্যমেও সেখানে ওমরাহ পালন করা যাবে। তবে শর্তজুড়ে দেওয়া হয়েছে তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X