কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিচ্ছে যে দেশ

কেনিয়ার সর্বোচ্চ পর্বতমালা। ছবি : সংগৃহীত
কেনিয়ার সর্বোচ্চ পর্বতমালা। ছবি : সংগৃহীত

নতুন বছরকে সামনে রেখে চারদিকে দেখা যায় নানা সুযোগের হাতছানি। নানা জায়গায় থাকে নানা সুযোগ। বছরের শেষে অবসর আর ছুটির জন্য পর্যটনে লাগে নতুন জোয়ার। এ জোয়ারের পালে নতুন হাওয়া দিতে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিতে যাচ্ছে পর্যটনসমৃদ্ধ আফ্রিকার একটি দেশ। টাইসস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণপিপাসুদের নতুন সুখবর দিয়েছে। দেশটিতে ভ্রমণের জন্য আর অগ্রিম ভিসা লাগবে না। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত ১২ ডিসেম্বর এ ঘোষণা দিয়েছেন। যা আগামী বছর থেকে কার্যকর হবে।

প্রেসিডেন্ট রুটো বলেন, সরকার পর্যটকদের জন্য একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে। যা ফলে এখন থেকে ভ্রমণের জন্য অনলাইনে অনুমতি পাওয়া যাবে। এজন্য নতুন করে আর ভিসা আবেদনের প্রয়োজন পড়বে না।

তিনি বলেন, এখন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষকে কেনিয়া আসতে হলে ভিসার কষ্ট করতে হবে না। দেশটি ভিসার বিড়ম্বনা এড়াতে এ পদক্ষেপ নিয়েছে।

কেনিয়া ১৯৬৩ সালের ১২ ডিসেম্বর ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। নিজেদের স্বাধীনতার ৬০তম বার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এর আগে চলতি বছরের অক্টোবরে এমন ইংগিত দিয়েছিলেন প্রেসিডেন্ট রুটো। ওই সময়ে তিনি বলেন, ২০২৩ সালের পর থেকে আফ্রিকার মানুষদের কেনিয়ায় আসতে কোনো ভিসা লাগবে না।

কেনিয়ার অর্থনীতিতে পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সমুদ্রসৈকত ও ওয়াইল্ড লাইফ সাফারি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

১০

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

১১

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১২

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

১৩

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

১৪

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

১৫

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

১৬

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১৭

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১৮

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১৯

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

২০
X