বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৫:৩৪ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

রোজা নিয়ে কিছু ভুল ধারণা, জেনে নিন সমাধান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলছে পবিত্র মাহে রমজান। এ মাসে রোজাদাররা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেবেন না। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকা ও বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে মুসলমানরা এ মাসে নতুন করে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন।

আপাতদৃষ্টিতে রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয়। তবে এটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান, যেগুলো নিয়ে মুসলিমদের মধ্যে মতভেদ রয়েছে। আসুন জেনে নেই সে সম্পর্কে বিশুদ্ধ কিছু মতভেদ-

ব্রিটেনে অ্যাডভান্সড (অগ্রসর) ইসলামী বিজ্ঞান ও শরিয়া আইনের ছাত্র সাব্বির হাসান তার ধর্মীয় জ্ঞান প্রয়োগ করে এগুলোর বিশ্লেষণ করেছেন–

দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় :

অনেক মানুষ মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। কিন্তু ইসলামী চিন্তাবিদরা বলেন, দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না।

সাব্বির হাসান বলেন, সবচেয়ে ভালো পরামর্শ অল্প পরিমাণ পেস্ট নিন। মিন্টের গন্ধ কম এ রকম পেস্ট ব্যবহার করুন। এ ছাড়া গাছের সরু ডাল থেকে তৈরি মিসওয়াক বা দাঁতন ব্যবহার করা যেতে পারে।

মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না :

সাব্বির হাসান বলছেন, ‘মুখের লালা পেটে ঢুকলে কোনো অসুবিধা নেই। নিজের লালা গলাধঃকরণ করা খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, এতে অবশ্যই রোজা ভাঙে না।’

ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙবে না :

আপনি যদি ভুলে কিছু খেয়ে ফেলেন, তা হলেও আপনার রোজা বৈধ থাকবে। তবে বোঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিতে হবে। তবে নামাজের আগে অজুর সময় যদি আপনি অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন, তা হলে রোজা ভেঙে যাবে। কারণ এই ভুল এড়ানো সম্ভব।

রোজা রেখে ওজু করার সময় গারগল না করতে পরামর্শ দেয়া হয়। শুধু কুলি করে পানি ফেলে দিন।

অসুস্থ থাকলে রোজা রাখা আবশ্যিক নয় :

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সঙ্গে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে- রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে। যেমন চোখের ড্রপ।

এমসিবি বলেছে, চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশনে রোজা ভাঙবে না। তবে যেসব ওষুধ মুখে দিয়ে খেতে হয়, সেগুলো নিষিদ্ধ। সেহরির আগে এবং ইফতারির পর তা খেতে হবে।

হাসান বলেন, ‘প্রথম কথা আপনি যদি অসুস্থ থাকেন, তা হলে ভাবতে হবে আপনি রোজা আদৌ রাখবেন কিনা? কারণ কোরআনে পরিষ্কার বলা আছে, আপনি চিকিৎসকের পরামর্শ মতো চলুন।

যে কোনো পরিস্থিতিতেই রোজা রাখতে হবে :

অসুস্থ, অন্তঃসত্ত্বা, দুর্বল, ভ্রমণকারীর জন্য রোজা আবশ্যিক নয়। ইসলামে শুধু প্রাপ্তবয়স্ক (সাধারণত ১৫ বছর) এবং সুস্থ ব্যক্তির রোজা ফরজ বা আবশ্যিক করা হয়েছে। সূত্র : বিবিসি বাংলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X