কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৪ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরে জুন মাসের মাঝামাঝি এ বছরের হজ অনুষ্ঠিত হবে। এর আগেই সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) থেকে এ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি।

স্থানীয় নাগরিক ও বাসিন্দারা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এই পারমিট তথা অনুমতি সংগ্রহ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থকে এ তথ্য জানা গেছে।

সৌদিবাসীদের জন্য দেশটির হজ মন্ত্রণালয় আবাসন সুবিধার স্তরবিন্যাসের ওপর ভিত্তি করে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ সৌদি রিয়াল পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে।

এবারের হজ উপলক্ষে ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই-নিবন্ধন চালু করে সৌদি আরব। এ ছাড়া, হজের সময় যেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত লোক সমাগম না হয় তা নিশ্চিত করতে আগামী ৬ জুনের মধ্যে সব বিদেশি ওমরাহকারীদের সৌদি আরব ত্যাগের নির্দেশনাও দিয়েছে দেশটি।

এ ছাড়াও এবার মানতে হবে বেশকিছু নিয়ম। এর মধ্যে যারা এবার হজে যাবেন এবং তাদের সেবায় যাদের নিয়োগ দেবে সৌদি আরব সরকার তাদের সবাইকেই বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কিছু টিকা নিতে হবে। ১৮ বছরের বেশি বয়সী লোকদের জন্য কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা নিতে হবে।

বিদেশি হজযাত্রীদের জন্য একটি নতুন কৌশল অনুসরণ করে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নতুন কৌশল অনুসারে, হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকেই দেশগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না। তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি চূড়ান্ত করবে তাদের আগে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X