কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

বন্যাকবলিত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (২১ আগস্ট) দুপুরে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছে As sunnah Foundation। ফেনীতে আগামীকাল থেকে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে নোয়াখালী ও লক্ষ্মীপুরেও ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনটি ২০১৭ সালে প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামি দাওয়াহ কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন। ২০১৮ সালের শেষের দিকে ফেসবুকে পেজ খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন তিনি।

আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশি অরাজনৈতিক ও অলাভজনক একটি ধর্মীয় সংস্থা। এটি শিক্ষা, ইসলামি দাওয়াহ ও মানবকল্যাণসহ নানা বিষয় নিয়ে কাজ করে। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং তিনি চেয়ারম্যান হিসেবে শুরু থেকে পরিচালনা করছেন। এই সংস্থার অধীনে আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট ও মাদরাসাতুস-সুন্নাহ নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। সংস্থাটি শিক্ষা, সেবা ও দাওয়াহ মূলনীতি নিয়ে কাজ করে। সংস্থাটি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণসহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X