কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের ১২ মাসই হোক জুলাই : ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পুরোনো ছবি
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পুরোনো ছবি

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমাদের ১২ মাসই হোক জুলাই মাস। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

এই চলচ্চিত্রকার বলেন, জুলাইয়ের গল্প বিভিন্ন ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে। এর আগে ১৫ বছর কী হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে আমাদের।

কালবেলার পাঠকদের জন্য মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো -

জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে, বলে যেতেই হবে, কেন জুলাই ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠলো, এর আগে ১৫ বছর কি হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে।

আজকে বিকাল চারটায় “লাল মজলুম” নামে একটা দারুণ ইনোভেটিভ থিয়েটার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামবে।

ড. শাহমান মৈশানের নির্দেশনায় এই থিয়েটার পারফরমেন্সের সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঢাকার বন্ধুদের আমন্ত্রণ। আমাদের বারো মাসই হোক জুলাই

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেদিন রাতেই তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X