কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তাবলিগ জামাতের ঘটনা নিয়ে সারজিসের ভিডিও বার্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

চলমান তাবলিগ জামাতের দুপক্ষের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

ভিডিও বার্তায় সারজিস বলেছেন, মাওলানা সাদের অনুসারীরা তাদের দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন করতে চান। পরিস্থিতি সামাল দিতে একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচলায় বসেন। তখন তারা দুটি দাবি জানায়। তার একটি হলো ভারতের মাওলানা সাদের ভিসা নিশ্চিত করা, দ্বিতীয়টি হলো জোড় ইজতেমার জন্য ২০-২৫ ডিসেম্বর ৫ দিনের জন্য মাঠ তাদের বরাদ্দ দেওয়া।

সাদের অনুসারীদের সঙ্গে আলোচনা শেষে প্রতিনিধি দল মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মধ্যরাতে কাকরাইল গিয়েছিলেন। তখনই খবর পান যে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীরা যাচ্ছে এবং তাতে সংঘর্ষ বেধেছে।

সারজিস আরও বলেন, ‘ঘটনা শুনেই তাদের (সাদের অনুসারী) ফোন করি। তাদের বলি, আলোচনা চলাকালে আপনারা যদি মুভ করেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে থাকব না। তারা কোনো কিছুর তোয়াক্কা না করে দখলের দিকে গেল। তাতে যে সংঘর্ষ ঘটল, তাতে ৩-৪টি প্রাণ হারিয়েছি আমরা।’

সাদের অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা (সাদ অনুসারীরা) আমাদের মতের বাইরে গিয়ে, আলোচনায় শ্রদ্ধা বা সম্মানটুকুও করা হয়নি। একপক্ষের সঙ্গে আলোচনা চলাকালে সেখানে আক্রমণ ও রক্তাক্ত ঘটনা ঘটেছে।’

ভিডিওতে কড়া হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেছেন, ‘আমরা যেন এটা মনে না করি, এখানে জীবন দিয়ে দেব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে এটা মনে করি যে এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জায়গা হতে পারে না।’

সর্বশেষে এ ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X