কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যশোরের মাহফিলে যোগ দিতে আজহারীর আহ্বান

মাহফিলে বক্তব্য দিচ্ছেন মিজানুর রহমান আজহারী। পুরোনো ছবি
মাহফিলে বক্তব্য দিচ্ছেন মিজানুর রহমান আজহারী। পুরোনো ছবি

আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দীন সখিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাহফিলের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি)। এদিন বক্তব্য দেবেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। তাই তিনি খুলনা বিভাগের বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান আজহারী।

পোস্টে তিনি বলেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকব যশোরের পুলের হাটে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

মাহফিলের প্রথম দিন বুধবারে আলোচনা করেন মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ড. মিজানুর রহমান আজহারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১০

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১১

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৪

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৬

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৭

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৯

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

২০
X