কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সাত বিয়ে’র প্রসঙ্গে মুখ খুললেন সোহেল তাজ

তানজিম আহমেদ সোহেল তাজ। ছবি : সংগৃহীত
তানজিম আহমেদ সোহেল তাজ। ছবি : সংগৃহীত

‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

এরপরই তার সাতটি বিয়ে করার দাবিতে ফেসবুকের বিভিন্ন আইডিতে পোস্ট করা হয়। সেসব পোস্টে তার সাতটি বিয়ের কারণও ব্যাখ্যা করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সোহেল তাজ। পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে।’

পোস্টে দুটি আইডির পোস্ট ও কমেন্টের স্ক্রিনশর্ট জুড়ে দিয়ে তিনি লেখেন, ‘আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। দুটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।’

সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০৮ সালে একই আসনে আওয়ামী লীগ থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

আওয়ামী লীগের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অতীত দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেশ সমালোচনামুখর তিনি। বর্তমানে তিনি ইনস্পায়ার ফিটনেস সেন্টার পরিচালনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১০

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১১

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১২

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৩

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১৪

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১৫

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১৬

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৭

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৮

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৯

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

২০
X