কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

ইডেন ছাত্রী পুষ্পিতার মৃত্যুর সংবাদে ভিন্ন ছবি প্রচার

বর্ষা আক্তার বিথী। ছবি : সংগৃহীত
বর্ষা আক্তার বিথী। ছবি : সংগৃহীত

সম্প্রতি ঢাকার হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের পুষ্পিতা বিশ্বাস নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মৃত্যুর সংবাদে ওই নারীর ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় গণমাধ্যমে প্রচার হয়।

তবে এই ছবি পুষ্পিতা বিশ্বাসের নয় বলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এই ছবিটি পুষ্পিতা বিশ্বাসের নয় বরং, গত বছরের নভেম্বরে আত্মহত্যা করা বর্ষা আক্তার বিথী নামের ইডেন কলেজের আরেক ছাত্রীর ছবিকে পুষ্পিতা বিশ্বাসের ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রাকাশিত সংবাদ থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের সংবাদে ওই শিক্ষার্থীর ছবি ব্যবহার করা হয়নি।

রিউমর স্ক্যানার আরও জানায়, পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘কালবেলা’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্বর রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই সংবাদে প্রচারিত ছবির সঙ্গে পুষ্পিতা বিশ্বাসের ছবি দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ছবিটি বর্ষা আক্তার বিথীর।

তা ছাড়া, আরেক জাতীয় দৈনিক যায়যায়দিনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় ছবিটি বর্ষা আক্তার বিথীর।

সুতরাং, সম্প্রতি পুষ্পিতা বিশ্বাস নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সংবাদে বর্ষা আক্তার বিথী নামে একই কলেজের আরেক ছাত্রীর ছবি ব্যবহার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X