কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

চিটাগাং কিংসের লাস্যময়ী উপস্থাপক ইয়াশাকে নিয়ে ভিডিও প্রচার

চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগর। ছবি : সংগৃহীত
চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগর। ছবি : সংগৃহীত

বাংলাদেশে বেড়াতে আসা একজন ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে চিটাগাং কিংসের উপস্থাপক ইয়াশা সাগরকে দেখা গেছে।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, এ দাবিটি সত্য নয়। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে তারা এ তথ্য জানায়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই বরং, বিপিএলে চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের সঙ্গে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কাউকে হেনস্তা-সংক্রান্ত কোনো দৃশ্য দেখা যায়নি।

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘Sylhetview’-এর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারি এ ‘হাসিমুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তুলনা করলে হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

এ ছাড়া তার ইনস্টাগ্রাম পোস্ট এবং সময় টিভিতে তার দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায়, তিনি বাংলাদেশে তার সময় ও কাজ উপভোগ করছেন। বিডিক্রিকটাইমের এক প্রতিবেদনে তাকে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসাও করতে দেখা যায়।

অর্থাৎ আলোচিত ভিডিওর নারী বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটক নন এবং তিনি হয়রানিরও শিকার হননি।

সুতরাং, বিপিএল হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের সঙ্গে একজন ভক্তের ছবি তোলার সময় ধারণ করা দৃশ্যকে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

উল্লেখ্য, বিপিএল এ চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করছেন ইয়াশা সাগর, যিনি ভারতীয় বংশোদ্ভূত কানাডার মডেল ও অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X