কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাগদান সম্পন্নের পর হান্নান মাসউদকে নিয়ে পোস্ট ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনী। ছবি : সংগৃহীত
আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জীবনের নতুন এই অধ্যায় শুরুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। খবর প্রকাশের পর থেকেই তার বাগদত্তা জেদনীকে নিয়ে আলোচনা শুরু হয়। তার আইডি থেকে হান্নান মাসউদকে কটাক্ষ করে দেওয়া পোস্টের স্ক্রিনশট বেশ ভাইরাল হতে শুরু করে। ‘শ্যামলী সুলতানা জেদনী ২ মাস আগে হান্নান মাসউদকে ভিক্ষুকের বাচ্চা বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং এরপর জেদ থেকেই হান্নান মাসউদ সেই মেয়েকে জোরপূর্বক বিয়ে করছেন’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তবে দাবিটি মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদকে উদ্দেশ্য করে ‘ভিক্ষুকের বাচ্চা’ বলে কোনো পোস্ট দেননি বরং, গত ১১ জুনে হান্নান মাসউদকে নিয়ে করা ভিন্ন এক পোস্টের ক্যাপশন বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ জুনে হান্নান মাসউদকে উদ্ধৃত করে দেওয়া একটি পোস্ট খোঁজে পাওয়া যায়। ওই পোস্টে সংযুক্ত ছবি, পোস্টের তারিখ এবং অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে থাকা ছবির হুবহু মিল রয়েছে। তবে, এই পোস্টটির ক্যাপশনের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটে থাকা পোস্টের ক্যাপশনের কোনো মিল নেই।

এ ছাড়া শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত ক্যাপশনের কোনো পোস্ট খোঁজে পাওয়া যায়নি। যা থেকে নিশ্চিত হওয়া যায়, জেদনীর এই পোস্টটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

মূল পোস্টের ক্যাপশনে, শ্যামলী সুলতানা জেদনী লিখেছেন, ‘হান্নান মাসউদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করছেন, গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, মশকরা করছেন। অথচ আপনাদের উচিত ছিল, যাদের কারণে গুলিবিদ্ধ হইছে তাদের উৎখাত করার বন্দোবস্ত করা।’

অর্থাৎ, হান্নান মাসউদকে কটাক্ষ করে শ্যামলী সুলতানা জেদনী ফেসবুকে এমন কোনো পোস্ট করেননি। তার নাম দাবি করে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X