কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আয়নাঘরের দেয়ালে ‘জয় বাংলা’ লেখা ছিল কি?

রিউমর স্ক্যানারের তথ্য যাচাই। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের তথ্য যাচাই। ছবি : সংগৃহীত

সরকার নির্বাচিত কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে 'আয়নাঘর' নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত ১৫ বছরে গুমের শিকার ব্যক্তিদের ওই সব বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন তিনি।

আয়নাঘর পরিদর্শনের সময় বেশ কিছু ছবি প্রকাশিত হয়। তবে আয়নাঘরের দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আয়নাঘরের দেয়ালের স্থিরচিত্র যেটির দিকে ড. মুহম্মদ ইউনুসসহ আরও কয়েকজন উপদেষ্টা ‘জয় বাংলা’ লেখা দেয়ালের তাকিয়ে আছেন, অডিওতে বিকৃত হাসির শব্দ শুনতে পাওয়া যায়।

বিষয়টি নিয়ে ফ্যাক্টচেকিং করেছে রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, আয়নাঘরের দেয়ালে ‘জয় বাংলা’ লেখা দেখা যাওয়া সংক্রান্ত দাবির ভিডিওটি আসল নয় বরং আয়নাঘরের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি ছবি ভিডিওর মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক The Business Standard-এর ওয়েবসাইটে গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত ‘What we saw was far from humanity : CA Yunus visits Aynaghar at DGFI‘ শীর্ষক একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই ছবির পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে লেখা ছাড়া সবকিছুর সাদৃশ্য পাওয়া যায়।

প্রচারিত ভিডিওটির লেখা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘জয় বাংলা’ বসানো হয়েছে।

এ ছাড়া একাধিক গণমাধ্যম এই ছবি প্রকাশ করেছে। সেসব গণমাধ্যমের প্রতিবেদনের ছবিতেও জয় বাংলা লেখা পাওয়া যায়নি।

সুতরাং আয়নাঘরের দেয়ালেও ‘জয় বাংলা’ লেখা দাবিতে প্রচারিত ভিডিওটির ছবিটি সম্পাদিত এবং দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X