কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের স্ট্যাটাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

পবিত্র শবে বরাতের রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বাণীতে এ কামনা করেন তিনি।

তারেক রহমান লেখেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’

তিনি আরও লেখেন, ‘বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।’

শবে বরাতের এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আল আমিন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখব, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আল আমিন কবুল করবেন।’

সবশেষে তিনি লেখেন, ‘আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X