কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে মাঝরাতে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত
এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত

‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। তিনি লিখেন, ‘যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে; তারা কখনোই ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা করবে না।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনি ওই স্ট্যাটাস দেন। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো-

‘গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় যারা সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে বারবার জাস্টিফাই করেছে; তারাই পিলখানা হত্যাকাণ্ড, ইলিয়াস আলীকে গুম করা , আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধকরণ, কিংবা বিএনপি-জামায়াতসহ অন্যান্য বিরোধীদল নির্মূলসহ প্রতিটি ধাপে আওয়ামী লীগের প্রধানতম সহযোদ্ধা ছিল। এই ঘটনা নিশ্চয়ই নতুন না; একই আদর্শের লিগ্যাসি বহনকারী কিছু পূর্বপুরুষের কারণেই বাকশাল কায়েম হয়েছিল।

শাহবাগ কায়েম করে যে সকল সংগঠনের সহযোগিতায় আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তিতে রূপ নিয়েছে এবং ছাত্রদল ও ছাত্রশিবিরকে গত ১৬ বছর নির্বিচারে গুম, খুন ও ক্রসফায়ার দেওয়াকে যারা জোটবদ্ধভাবে উদ্‌যাপন করেছে, তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম সম্পর্কে এই প্রজন্ম যথেষ্ট অবগত।

যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে; তারা কখনোই ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা করবে না। আমরা ছিলাম, আছি এবং থাকব, ইনশাআল্লাহ।

ঢাবি শিবির সভাপতির ফেসবুক স্ট্যাটাস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X