কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৯:১০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স ভিক্টোরিয়া

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। ছবি : সংগৃহীত
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। ছবি : সংগৃহীত

আগামী মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান মুশফিকুল ফজল। এর আগে, মেক্সিকো সফরকালে বাংলাদেশ দূতাবাসে এসে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে সাক্ষাৎ করেন ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। সাক্ষাৎকালে বাংলাদেশ সফর নিয়ে দুইজনের মধ্যে আলাপ হয়।

সাক্ষাৎ শেষে এক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লিখেন, ‘মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।’

উল্লেখ্য ১২৫ জন প্রতিযোগীকে টপকে ২০২৪ সালে মিস ইউনিভার্সসের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। মিস ইউনিভার্সের মুকুট ছাড়াও কিয়ার থেইলভিগ বড় চারটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার যে কোনো শিরোপা বিজয়ী দ্বিতীয় ডেনিশ নারী।

ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ডেনমার্কের হারলেভে ২০০৩ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব কাটে। লিঙ্গবি হ্যান্ডেলসজিমনাসিয়াম-এ ব্যবসা ও বিপণন বিষয়ে পড়াশোনা করেন তিনি। পড়াশোনা শেষে, কিয়ার থেইলভিগ পেশাদার নৃত্যশিল্পী হয়ে ওঠেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার, এবং সৌন্দর্য শিল্পে উদ্যোক্তাবাদ প্রচারের জন্য কাজ করেন।

কিয়ার থেইলভিগ মিস ডেনমার্ক ২০২১-এর একজন প্রতিযোগী হিসেবে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানার আপ হন। পরবর্তী বছরে, তিনি মিস গ্র্যান্ড ডেনমার্ক নির্বাচিত হন এবং মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২২-এ ডেনমার্কের প্রতিনিধিত্ব করেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি শীর্ষ বিশের মধ্যে স্থান অর্জন করেন। ২০২৪ সালে, মিস ইউনিভার্স ডেনমার্ক নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X