কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য, রাফের দুঃখ প্রকাশ

জামায়াতকে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য, রাফের দুঃখ প্রকাশ
রাফে সালমান রিফাত। ছবি : সংগৃহীত

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত।

মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘গতকাল মিডিয়ায় আমার এক টকশোতে আমি জামায়াতে ইসলামী নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। এই মন্তব্যটি অপ্রয়োজনীয় ছিল এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের জন্য অসম্মানজনকও ছিল। এই ভুলবশত করা মন্তব্য এবং জেশ্চারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তিনি আরও লেখেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল। আগামী দিনে এই দুটো দল বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা এবং উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস করি। অতীতের গণতান্ত্রিক নির্বাচনে এবং সাম্প্রতিক সময়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার করা জনমত জরিপেও বিএনপি এবং জামায়াত ইসলামীর এই জনসমর্থন দেখা গেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও এই দল দুটোর ভূমিকা ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা যারা নতুন প্লাটফর্মের উদ্যোগ নিয়েছি, আমরা বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল এবং সবাই দেশের জন্য এক সাথে কাজ করবে এই আকাঙ্ক্ষা রাখি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X