কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘বসন্তের কোকিল’ নিয়ে হাজির সেই রনি

ফল বিক্রেতা ভাইরাল রনি। ছবি : সংগৃহীত
ফল বিক্রেতা ভাইরাল রনি। ছবি : সংগৃহীত

মৌসুমি রসালো ফল তরমুজ বিক্রি করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিলেন রনি নামে একজন। রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা করেন তিনি। মূলত তার তরমুজকে খাটি প্রমাণ করতেই তিনি ‘ওই কীরে কী, মধু, মধু...রসমালাই’ কথাগুলো বলেন। মুহূর্তেই কথাগুলো নেট-দুনিয়ায় ‘ভাইরাল’ হয়ে যায়। এ কারণেই পরিচিতি পান রনি।

এবার রনি ভাইরাল হলেন লিচু নিয়ে। কারওয়ান বাজারে তার দোকানের পণ্য লিচুর নাম দিয়েছেন ‘বসন্তের কোকিল’। সামাজিক যোগাযোগমাধ্যমে এবারও তিনি ‘বসন্তের কোকিল’ নামে পরিচিতি পাচ্ছেন।

লিচুর নাম বসন্তের কোকিল রাখার বিষয়ে রনি বলেন, ‘লিচু বছরে একবার আসে! এ জন্যই ভাই লিচু বসন্তের কোকিল। আর কোকিলও বসন্তে একবার ডাকে।’

তার এবারের ভাইরাল ভিডিওটি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম রিলসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন এবং অনেকেই তার সংলাপকে নিজেদের ভাষায় রিমিক্স করে পুনরায় উপস্থাপন করছেন।

মূলত ছন্দময় কথা বলার ঢং, সহজ-সরল উচ্চারণভঙ্গি ও অতি সাধারণ চাহনিই রনিকে ভাইরাল করে তোলে। তার এই ভাইরাল সংলাপ এখন শুধু মজার উপাদান নয়, বরং হয়ে উঠেছে একধরনের ট্রেন্ড।

তরমুজ বিক্রির সময় ভাইরাল হয়ে বিপাকেও পড়েছিলেন রনি। তখন রনি জানিয়েছিলেন, ভাইরাল হওয়ার পর এখন তিনি লুকিয়ে থাকছেন। তাকে দোকানে দেখলেই ইউটিউবাররা (ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর) ভিড় করেন। ভিডিও করতে চান, কেউ কেউ ছবি তুলতে দোকানে যেতেন। এতে তার তরমুজ বিক্রিতে সমস্যা হতে। এতে আশপাশের বিক্রেতারা বিরক্ত হতেন। এ কারণে তাকে লুকিয়েও থাকতে হয়েছে।

যদিও রনি এবার সে রকম কোনো অভিযোগ এখনো করেননি।

সংবাদমাধ্যমে জানা গেছে, রনির বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর উপজেলায়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। কারওয়ান বাজারে প্রায় দেড় দশক ধরে মৌসুমি ফল বিক্রি করেন। তরমুজ বিক্রিতে হাতেখড়ি কিশোরকাল থেকে। ভাইরাল হওয়ার পর বিজ্ঞাপনের মডেলও হয়েছিলেন রনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X