কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সম্মানিত আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে গিয়েছেন।’

‘বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আমিরে জামায়াতের সঙ্গে দেখা করে তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।’

‘আমরা সম্মানিত শায়খের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।’

গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আমিরে জামায়াতের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে দুবার ঢলে পড়েন শফিকুর রহমান। পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য শেষ করেন। সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেদিন পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু ধরা না পড়ায় পরদিন তিনি বাসায় ফিরে যান। এরপর ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করলে আর্টারিতে (ধমনি) ছোট-বড় পাঁচটি ব্লক ধরা পড়ে।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X