কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিয়ে নেন : মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু। ছবি : সংগৃহীত
মেঘমল্লার বসু। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জিএস প্রার্থী ছিলেন মেঘমল্লার বসু। ৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তার অবস্থান তৃতীয়। নির্বাচন-পরবর্তী এক প্রতিক্রিয়া জানান তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে ডাকসুর আলোচিত প্রার্থী মেঘমল্লার বসু বলেন, আমাদের জীবন দিয়ে লড়ে যেতে হবে। একটু বিশ্রাম নিয়ে নেন।

বসু লেখেন, পোস্ট-আইডিয়োলজি বলে কিছু নাই। এগুলা হলো গর্দানকে তলোয়ারের সাথে মিটিংয়ে বসানোর ধান্দা। এই সব বুজরুকির খানা কালকে ব্যালট গোনার সাথে সাথেই শেষ হয়ে গেছে। প্রতিক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রগতির শক্তি নিয়ে। এই প্রবল প্রতিক্রিয়ার তোড়ে ভেসে গেছে যত পাঁচ-মিশালী শক্তি। একমাত্র অশিবির ডাকসু ক্যান্ডিডেট হিসেবে জিতলেন হেমা চাকমা, যাবতীয় অপপ্রচারের পরও। এই বাজারে আমি প্রায় ৫০০০ ভোট পাইলাম, অমি পিয়াল, পিনাকী, জিয়া হাসান, কুলদা রায়দের সম্মিলিত অনিঃশেষ আক্রমণের মুখেও।

অথচ যাদের পটেনশিয়াল বিজয়ী মনে করা হচ্ছিল, সেই বাগছাস, নতুন স্বতন্ত্র জোট এমনকি ছাত্রদল স্ম্যাশড হইল। রিসোর্স, স্ট্র‍্যাটিজিস্ট সবকিছুর পরও। ভোট রিগিংটা কন্সিডার করেই বলছি। কাজেই এই আধা-খেচড়াগিরি ছাড়েন। আজ যদি বামপন্থীদের ১৮টা হলেই সংগঠন থাকত, তাহলে হয়তো পুরা পরিস্থিতিই অন্য হইত।

তিনি আরও লেখেন, গিভ পিপল এ প্রপার অল্টারনেটিভ ভিশান। চ্যালেঞ্জ পিপল। আপনার বিশ্বাসে ফার্ম থাকেন। শত্রুর সামনে চোয়ালবদ্ধ আর মানুষের সামনে বিনয়ী হয়ে লড়তে থাকেন। ত্রিশ বছর ধরে পিছাইসি। ১৫ দিনে কী আর পারব। গুড স্টার্ট। মানুষকে উইন ওভার করা খুবই সম্ভব। অপমান, অত্যাচার আর নিগ্রহ বুক পেতে নেন। যত আঘাত সইতে পারবেন, তত লোকের ভরসা হবেন। ভোরের আগেই রাত সবচেয়ে অন্ধকার দেখায়।

৪৮ সালে কমিউনিস্ট দেখলে পূর্ব পাকিস্তানের মানুষ পুলিশে দিত। বিশ বছর বাদে তাদের নেতৃত্বে মানুষ বাংলাদেশ বানাইসে। কোনো শর্টকাট নাই। আমাদের জীবন দিয়ে লড়ে যেতে হবে। একটু বিশ্রাম নিয়ে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X