কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ৫০ টাকার নোটের বিষয়ে যা জানা গেল

স্মারক ৫০ টাকার নোট ফেসবুকে ভাইরাল। ছবি : সংগৃহীত
স্মারক ৫০ টাকার নোট ফেসবুকে ভাইরাল। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন ৫০ টাকার নোট। নোটটির এক পিঠে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অপর পৃষ্ঠে মেট্রোরেলের ছবি। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘৫০ টাকার নতুন নোট’। এটি ছড়িয়ে পড়ার পর থেকে সবাই নোটটির খোঁজে নেমেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয়। ওই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৬ লাখ। গ্রুপের অ্যাডমিন ‘জাগ্রত রাকিব’ নামের আইডি থেকে এটি পোস্ট করা হয়েছে। লিখা হয়েছে, ‘৫০ টাকার নতুন নোট’। এটি বিভিন্ন ফেসবুক পেইজ, গ্রুপ, অ্যাকাউন্ট থেকেও পরে পোস্ট করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও মেট্রোরেলের ছবিযুক্ত নতুন ৫০ টাকার নোটটি স্মারক, বিনিময়যোগ্য নয়। ওই নোটের মধ্যেও তাই লিখা রয়েছে। কিন্তু বিষয়টি অনেকেই খেয়াল করেননি। সবাই মনে করছেন নতুন নোট এসেছে। মূলত, প্রথম মেট্রোরেল চালুর সময় স্মারক নোটটি অবমুক্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

উল্লেখ্য, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। এটি দিয়ে লেনদেন করা যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X