কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রম পরিবেশ উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন

পোশাক কারখানায় কাজ করছেন নারী শ্রমিকরা। ছবি : সংগৃহীত
পোশাক কারখানায় কাজ করছেন নারী শ্রমিকরা। ছবি : সংগৃহীত

শ্রমিকের নিরাপত্তা ও সার্বিক অধিকার নিশ্চিতে বেশ সরব ইউরোপের নীতি-নির্ধারকরা। গত কয়েক বছর ধরেই বারবার তাদের আলোচনায় এসেছে বিষয়টি। আর সে লক্ষ্যে শ্রমিকের নিরাপত্তা ও সার্বিক অধিকার নিশ্চিতে আইন প্রণয়ন করার সিদ্ধান্ত নিলেন ইইউ পার্লামেন্টের সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) আইনটি পাস হয় ইইউ পার্লামেন্টে।

ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদিত নতুন এই আইন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম ও পরিবেশগত মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে। কারণ, দেশের ৬৪ শতাংশেরও বেশি পোশাক ইউরোপে রপ্তানি হয়।

আর ডিউ ডিলিজেন্স আইনটি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্যবসা করতে শ্রমিকদের সুরক্ষার মান নির্ধারণ করে দেবে। বাংলাদেশে রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১৩৮ পোশাক শ্রমিক নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হওয়ার ১১তম বার্ষিকীতে ইইউ পার্লামেন্টে এই ভোট হয়।

২০৩০ সাল পর্যন্ত ধীরে ধীরে কার্যকর হতে যাওয়া এই আইন রপ্তানি ও আমদানিকারকদের উত্পাদন, কমপ্লায়েন্স ও দায়িত্বশীল ব্যবসার উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। ইইউ পার্লামেন্টে এই আইনের পক্ষে ভোট পড়ে ৩৭৪টি ভোট দানে বিরত ছিল ১৯ জন আর বিপক্ষে ভোট পড়েছে ২৩৫।

ডিউ ডিলিজেন্স আইনে বলা হয়েছে, দেশে-বিদেশে ইইউর যেসব প্রতিষ্ঠান ব্যবসা করবে এবং যাদের বার্ষিক বিক্রি ন্যূনতম ৪৫০ মিলিয়ন ইউরো ও কর্মী সংখ্যা ১০০০ এর উপরে তারা নতুন এই আইনের আওতায় পড়বে। সেসব করপোরেটদের নিশ্চিত করতে হবে শ্রমিক ও পরিবেশ নিরাপত্তা। নাহলে তাদের জরিমানা করা হবে।

বাংলাদেশের ইইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি এ বিষয়ে বলেন, ইউরোপের মালিকানাধীন কিংবা অন্য দেশীয় প্রতিষ্ঠান যাদের ১০০০ এর ওপর কর্মী আছে এবং বার্ষিক বিক্রি ন্যূনতম ৪৫০ মিলিয়ন ইউরো তাদের সবাইকে যদি ইউরোপের বাজারে আগামীতে ব্যবসা করতে হয় তবে তাদের আগে কারখানায় শ্রমিকদের পরিবেশের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

তবে এখনই শ্রম ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সরকার ও প্রতিষ্ঠান মালিকদের শ্রম পরিস্থিতি উন্নয়নে জাতীয় রোডম্যাপ বাস্তবায়নে মনযোগী হবার আহবান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ বিগত বছরগুলোতে শিল্প কারখানায় পরিবেশগত ঝুঁকি এবং শ্রমিকদের সার্বিক অধিকারের ক্ষেত্রে অগ্রগতি করেছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যদি কোনো ইইউ প্রতিষ্ঠান দুটি বিষয় নিশ্চিত না করে, বার্ষিক মুনাফার ৫ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের।

নতুন আইনটি পাস হলেও এখন সদস্য রাষ্ট্রের সাথে আলোচনা শেষে আইনটি কার্যকর হতে আরও দুই বছর সময় লাগবে বলেও জানান চার্লস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১০

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১১

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১২

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৩

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৪

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৫

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৭

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৮

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৯

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

২০
X