স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ছুটি পেলেন সাকিব-মোস্তাফিজরা

ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে বড় ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে বড় ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

ভারতের জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ হয়েছে গতকাল রাতেই। তবে, নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল সুপার এইট থেকে বাদ পড়ায় টাইগারদের বিশ্বকাপ শেষ হয়েছিল আরও কয়েকদিন আগেই। দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপের টানা খেলার ধকল শেষে বর্তমানে বিশ্রামে টাইগাররা। তবে সব টাইগার ক্রিকেটার এখনই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না।

সোমবার (১ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে ৩টি বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ। সেখানে খেলার জন্য বাংলাদেশের ৭ ক্রিকেটার এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানসহ সাত ক্রিকেটারের এনওসির মেয়াদ রয়েছে ৯ আগস্ট পর্যন্ত। ওই মাসেই পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের সফর রয়েছে, যেখানে শান্ত ও সাকিবদের অংশগ্রহণ করতে হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘অনেকে গ্লোবাল (কানাডা) টি-টোয়েন্টি খেলবে। গ্লোবাল টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি লিগে (এলপিএল) খেলবে চারজন। এনওসি পাওয়া ক্রিকেটারদের ১০ আগস্টের আগে রিপোর্ট করতে বলা হয়েছে।’

আগামী মাসে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ, আমেরিকান মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে। যেখানে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন, যা শুরু হবে ৫ জুলাই।

মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহীদ হৃদয় ইতোমধ্যেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে দেশ ছেড়েছেন। মোস্তাফিজ ও হৃদয় ডাম্বুলা সিক্সার্স এবং তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।

এ ছাড়া ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম। রিশাদ হোসেন টরোন্টো ন্যাশনালস এবং মোহাম্মদ সাইফউদ্দিন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনে বড় পরিবর্তন

উত্তাল সাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, ট্রলারসহ নিখোঁজ ২

আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য, ভাইরাল বক্তব্য কি সত্যি সালাহর?

দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয়

১০

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

১১

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

১২

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

১৪

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

১৫

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১৬

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

১৭

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

১৮

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

১৯

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

২০
X