স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কোহলি-রোহিতের পর এবার অবসরে জাদেজা

রবীন্দ্র জাদেজা। ছবি : সংগৃহীত
রবীন্দ্র জাদেজা। ছবি : সংগৃহীত

অবসর নেওয়ার ধুম পড়েছে ভারতীয় জাতীয় দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। পরে একই কথা জানান বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।

উৎসবের আমেজ শেষ হওয়ার আগেই অবসরের ঘোষণা দিলেন ভারতীয় আরেক তারকা। জাতীয় দলের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলবেন না বলে জানিয়েছেন রবীন্দ্র জাদেজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দেন বাঁহাতি এই অলরাউন্ডার।

রোববার (৩০ জুন) ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে জাদেজা লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। তা সত্যি হয়েছে।’

দেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান করার পাশাপাশি উইকেট শিকার করেছেন ৫৪টি। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন সাফল্য নেই জাদেজার। তবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে পটু তাকে ছাড়া দলগঠন বেশ কঠিন হবে টিম ম্যানেজম্যান্টের।

২০০৮ সালে একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন বিরাট ও জাদেজা। এরপর একই সঙ্গে দীর্ঘদিন খেলেছেন ভারতের জাতীয় দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার একই অবসর নিলেন দুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১০

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১১

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১২

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৪

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৫

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৬

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৭

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৮

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৯

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

২০
X