স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই বৈশ্বিক আসরের জন্য ভারতের অধিনায়ক ঘোষণা

বিজয় প্যারেডে রোহিত শর্মার সঙ্গে জয় শাহ। ছবি : সংগৃহীত
বিজয় প্যারেডে রোহিত শর্মার সঙ্গে জয় শাহ। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। প্রধান কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেটে আসবে বড় পরিবর্তন।

তবে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে সেই পথে হাঁটছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন রোহিত শর্মা। এমনতাই জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিতের নেতৃত্বে আরও বেশি সাফল্যের ব্যাপারে আশাবাদী জয় শাহ বলেন, ‘আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।’

এতে নিশ্চিত আপাতত ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আসছে না। বোর্ড সচিব আরও বলেন, ‘ঐতিহাসিক জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন। এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করতে চাই।’

এ সময় অতীতের কথা মনে করিয়ে দিয়ে জয় শাহ আরও বলেন, ‘এক বছরের মধ্যে আমরা তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছি। জুনের টেস্ট বিশ্বকাপ ফাইনালে হেরেছি। তার পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও আমাদের হারতে হয়েছে। টানা ১০টি ম্যাচ জিতেও আমরা ফাইনালে পারিনি। তাও আমার মনে হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরাই জিতব। গত জুন মাসে এটা বলেও ছিলাম।’

তবে রোহিত শর্মা অবসর নেওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এতে এগিয়ে রয়েছেন হার্দিক পান্দিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। এতে এই অলরাউন্ডারকে এগিয়ে রাখছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১০

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১১

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১২

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৩

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৪

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৫

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৬

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৭

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৮

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৯

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

২০
X