স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

১৯৯৬ সালের পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। এবারও একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বেলাতেও একই অবস্থা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে এমনটা নিশ্চিত নয় এখনও।

খসড়া সূচি অনুযায়ী আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। মাত্র ১৯ দিনে শেষ হবে পুরো টুর্নামেন্ট। গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল নিয়ে মাঠে গড়াবে আইসিসির এই বৈশ্বিক আসর।

চারটি করে দল ভাগ করা হয়েছে দুই গ্রুপে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল খেলবে সেমিফাইনাল।

গ্রুপ বিন্যাস

এ গ্রুপ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড

গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড

খসড়া সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের সবচেয়ে হাই-প্রোফাইল পাকিস্তান-ভারত ম্যাচ হবে ১মার্চ লাহোরে।

ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে, ২০০৮ সালের পর প্রথমবারের দেশটিতে সফরে যাবে রোহিত শর্মারা।

সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ মার্চ, ভারতের বিপক্ষে লাহোরে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে লড়বেন শান্তরা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-পাকিস্তান করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত লাহোর
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-ভারত লাহোর
২৪ ফেব্রুয়ারি পাকিস্তান-বাংলাদেশ রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড লাহোর
২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড লাহোর
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান-অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডি
১ মার্চ ভারত-পাকিস্তান লাহোর
২ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড রাওয়ালপিন্ডি
৫ মার্চ প্রথম সেমিফাইনাল করাচি
৬ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল রাওয়ালপিন্ডি
৯ মার্চ ফাইনাল লাহোর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১০

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১১

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১২

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৩

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৪

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৫

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৭

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৮

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৯

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

২০
X