স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল চায় ভারত

ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ঘিরে প্রস্তুতি চলছে পাকিস্তানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারাও সর্বশেষ এশিয়া কাপ চলাকালীন দেশটিতে ভ্রমণ করেছিলেন।

ধারণা করা হচ্ছিল, ১৬ বছর পর পাকিস্তানে খেলতে যাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কিন্তু না, এবারও সে সুযোগ হচ্ছে না। পাকিস্তানের বদলে দুবাই বা শ্রীলঙ্কায় খেলতে চায় ভারত।

বিষয়টি নিয়ে আইসিসিকে অনুরোধ করতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় বার্তা সংস্থা (এএনআই) খবরে এমনটাই উঠে এসেছে। এতে করে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত।

বিসিসিআইর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই লিখেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত ক্রিকেট দল। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আইসিসিকে বলব, ম্যাচগুলো যেন দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’

অবশ্য আগেও বিসিসিআইর পক্ষ থেকে বলা হচ্ছিল, সরকার অনুমতি দিলেই পাকিস্তান সফর করবেন রোহিতরা। কিন্তু পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছে। পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক দেখাচ্ছে না ভারতের সরকার।

খসড়া সূচি অনুযায়ী, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে থাকবে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X