স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গম্ভীরের আবেদন রাখল না বোর্ড

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সদ্য নিযুক্ত কোচ গৌতম গম্ভীর কাজ শুরু করবেন এ মাসের শেষে শ্রীলঙ্কা সফর দিয়ে। তবে সে সফরের আগেই দল গোছানো শুরু করবেন গম্ভীর, অবশ্য কাজ শুরুর আগেই হোঁচট খেলেন তিনি। নিজের কোচিং টিমে ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীরের প্রস্তাবিত নামটি আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়াও সহকারী কোচ নির্বাচন প্রক্রিয়াতেও গম্ভীরকে কিছু শর্ত দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব ছেড়ে দেন এবং তার স্থলাভিষিক্ত করা হয় গম্ভীরকে। তবে তার কোচিং টিমে কারা থাকবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গম্ভীর ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু বোর্ড তা মেনে নেয়নি। ইংরেজি এক দৈনিক সূত্রে জানা গেছে, বোর্ড চায় গম্ভীরের সহকারীরাও ভারতীয় হোন।

দ্রাবিড়ের মেয়াদকালের সময় দলের ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপ দায়িত্বে ছিলেন। তবে দ্রাবিড়ের সাথে তাদের মেয়াদও শেষ হয়েছে। ফলে নতুন কোচ দরকার পড়বে বিসিসিআইয়ের আর বোর্ড চাইছে গম্ভীরের সহকারীরাও ভারতীয় হোন। ফলে টি দিলীপকে আবারও ফিল্ডিং কোচ হিসেবে রেখে দেওয়ার সম্ভাবনা ফেলে দেওয়া যাচ্ছে না।

দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পরও বিদেশি কোচ আবেদন করলেও বোর্ড ভারতীয় কোচকেই চেয়েছিল এবং সে জন্যই গম্ভীরকে নিয়োগ করা হয়। কিন্তু সহকারীর বিষয়ে বোর্ড প্রধান কোচের নিয়মে হাঁটছে, তাই গম্ভীরের প্রস্তাব মেনে নেয়নি। দ্রাবিড় এবং রবি শাস্ত্রী তাদের সহকারী হিসেবে যাদের চেয়েছিলেন, তাদেরই পেয়েছেন। তবে গম্ভীরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাপারটি এক নয়।

এদিকে গম্ভীর এমন একটি দলের দায়িত্ব নিচ্ছেন যারা সদ্য বিশ্বকাপের মুকুট পরেছে। ফলে গম্ভীরের দায়িত্ব অনেক। সমর্থকরা আশা করবেন দল আরও উন্নতি করুক। তাকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ খেলা আছে। এ ছাড়াও পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে। ক্রিকেটার হিসেবে গম্ভীরের লক্ষ্য কোচ হিসেবেও একাধিক ট্রফি জয় করা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X