ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাকের সঙ্গে কাজ করতে চান রাবেয়ারাও

মোস্তাকের সঙ্গে বাংলাদেশের নারীরাও কাজ করতে আগ্রহী। ছবি : সংগৃহীত
মোস্তাকের সঙ্গে বাংলাদেশের নারীরাও কাজ করতে আগ্রহী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী দলে লেগ স্পিনারের ছড়াছড়ি। প্রায় ম্যাচের একাদশেই থাকেন ২ থেকে ৩ জন করে রিস্ট স্পিনার। এশিয়া কাপের ১৫ জনের স্কোয়াডেও আছেন তিন লেগ স্পিনার, স্ট্যান্ড বাই আরও একজন। তবে দলের সঙ্গে নেই বিশেষজ্ঞ লেগ স্পিনার কোচ। কিছুদিন আগে ছেলেদের জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মোস্তাক আহমেদ। তার অধীনে কাজ করার ইচ্ছে ছিল নারী দলের ক্রিকেটারদেরও। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা বলেছেন নারী দলের অন্যতম লেগ স্পিনার রাবেয়া খান।

১৯ জুলাই থেকে শুরু হবে নারীদের এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলে আছেন রুমানা আহমেদ, রাবেয়া ও স্বর্ণা আক্তার। এক সময় ছিলেন শুধু রুমানা ও ফাহিমা আক্তার। এবার সংখ্যাটা আরও বাড়ছে, বাড়ছে প্রতিযোগিতাও। এমন প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন রাবেয়ারা, ‘ভালো লাগছে। প্রতিযোগিতা বাড়ছে। আরও বেশি লেগ স্পিনার হলে প্রতিযোগিতা বাড়বে। তাহলে আমরা বুঝতে পারব আমরা কে কোন পর্যায়ে আছি।’

প্রত্যেক ম্যাচেই ২ থেকে ৩ জন করে লেগ স্পিনার খেলায় বাংলাদেশ। ঠিক সেসময় দলের বোলিং পরিকল্পনা কেমন থাকে এমন প্রশ্নে এই রিস্ট স্পিনার বলেন, ‘সবাই তো ম্যাচ খেলে না। যারা যখন খেলে সবাই সবার জায়গা থেকে ভালো করার চেষ্টা করে। প্রত্যেকেই উইকেট নেওয়ার চেষ্টা করে, ডট বল করার জন্য যায়। সেভাবে দায়িত্ব আলাদা করা নেই। উইকেটটা ভাগ্যের ব্যাপার।’

দলে এতগুলো লেগ স্পিনার থাকলেও বিশেষজ্ঞ লেগ স্পিন কোচ নেই। কিছুদিন আগে ছেলেদের সঙ্গে কাজ করেছিলেন বিশেষজ্ঞ লেগ স্পিন কোচ মোস্তাক আহমেদ। শুধু রিশাদ হোসেনের জন্যই তার অন্তর্ভুক্তি হয়েছিল। যার সাফল্য মিলেছে বিশ্বকাপে। রাবেয়ারাও চান এমন একজনকে, ‘আমরা যখন বিশ্বকাপ খেলছিলাম, তখন লেগ স্পিনাররা বলছিলাম, মুশতাক যদি আমাদের সঙ্গেও কিছুদিন কাজ করে, তাহলে আমাদের জন্যও ভালো হবে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X