স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় বিসিবি এইচপির রোমাঞ্চকর জয়

নাটকীয় এক জয় পেয়েছে বিসিবির এইচপি দল। ছবি : সংগৃহীত
নাটকীয় এক জয় পেয়েছে বিসিবির এইচপি দল। ছবি : সংগৃহীত

আগামী মাসের আগস্টে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। সেই সিরিজ শুরু হতে সময় বাকি থাকলেও তার আগেই পাকিস্তানের এক দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের হাই পারফরম্যান্স দল।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি হাই পারফরমেন্স (এইচপি) দল নাটকীয় এক ম্যাচে ৫ রানে জয় পেয়েছে। অবশ্য আগের দিনই বেশ সুবিধাজনক অবস্থানে ছিল এইচপি দল। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ৬ উইকেটের; তবে পাকিস্তান ১৬০ রান করলেই জয় ছিনিয়ে নিতে পারত। তবে শেষ পর্যন্ত তুমুল প্রতিযোগিতার পর বিসিবি এইচপি দল জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে।

অবশ্য এই জয়ের মূল কৃতিত্ব মাহমুদুল হাসান জয়ের অসাধারণ বোলিংকে দেওয়া যায়। তার ৫ উইকেটই দলকে জয় এনে দিয়েছে।

প্রথম ইনিংসেই বাংলাদেশের জয়ের ভিত তৈরি হয়েছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে পায় ৭৯ রানের লিড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ২১৬ রানে; যার ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রান। জবাবে তৃতীয় দিন শেষে পাকিস্তান করেছিল ৪ উইকেটে ১৩৬ রান।

দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় এবং আইচ মোল্লা।

ডারউইনে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৫৮ রান। জবাবে পাকিস্তান শাহিনস তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৯ রানেই। বাংলাদেশ এইচপি দলের পক্ষে রিপন মণ্ডল নেন ৪ উইকেট, রেজাউর রহমান রাজা ৩ উইকেট, হাসান মুরাদ ২ উইকেট এবং মারুফ মৃধা ১ উইকেট নেন।

বাংলাদেশ এইচপি দলের দ্বিতীয় ইনিংসেও মাহমুদুল হাসান জয় (৬৫) এবং আইচ মোল্লা (৫৮) হাফ-সেঞ্চুরি করেন। তাদের ফিফটির পর দলটি অলআউট হয় ২১৬ রানে। পাকিস্তান শাহিনসের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৯৬ রান। দুই ওপেনার হাসিবউল্লাহ ও শাহিবজাদা ফারহান ৯৬ রানের জুটি গড়েন এবং দুজনই ফিফটি করেন। তবে এরপর পাকিস্তান দিক হারায়, ৯৬ থেকে ৭ উইকেটে ২৩০ রানে পৌঁছায়।

শেষ ৩ উইকেট হাতে রেখে পাকিস্তানের প্রয়োজন ছিল ৬৬ রান। মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ ৮ম উইকেটে ৫৭ রানের জুটি গড়েন। তবে এ দুজনকেই ফেরান মাহমুদুল হাসান জয়। শেষ উইকেটটি নেন হাসান মুরাদ, আকরামকে বোল্ড করে ৫ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি দল।

দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয় ২১ রানে ৫ উইকেট নেন। রেজাউর রহমান রাজা ৩ উইকেট এবং হাসান মুরাদ ২ উইকেট নিয়ে বাংলাদেশ এইচপি দলের জয় নিশ্চিত করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১০

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৪

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৬

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৭

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৮

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৯

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

২০
X